ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রায়পুরা থানার একটি মামলায় মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ঘটনার পর মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।


ads
ads
ads

Our Facebook Page

↑